একবিংশ শতাব্দির বিশ্ব-প্রেক্ষাপট, বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষের ধারায় জীবনের প্রতিটি ক্ষেত্র আজ প্রতিযোগিতামুখর। চলমান গতিধারার সাথে সমতালে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় প্রয়োজন উৎপাদনসহ সর্বক্ষেত্রে পারদর্শী ও কর্মমুখী শিক্ষিত জনগোষ্ঠী। এই লক্ষ্যে একটি আধুনিক, যুগোপযোগী এবং বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার অঙ্গীকার নিয়ে দক্ষিনবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউট এর আত্মপ্রকাশ।